Logo
table-post
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ছোট সুমন বাহিনীর সদস্য আটক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান করে  অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের  ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন শেখ নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

 বিষয়টি সোমবার দুপুরে  নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়নের  ফেলুরখন্ড-বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান কোস্ট গার্ড। অভিযানকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন শেখকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে  সুন্দরবেনের   ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।

আটককৃত ডাকাত ইয়াছিন শেখ (৪০) মোংলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন আরো  বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

@bagerhat24.com