ফকিরহাটে ৭ম পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগ (পি ইউ সি এল) এর উদ্ভোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ গণগন্থগার ও বন্ধন যুব সংঘের যৌথ আয়োজনে ৭ম পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগ (পি ইউ সি এল) এর ৮দলীয় টুর্নামেন্টের শুভ উদ্ভোধন খেলা সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় পিলজংগ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর ড, রফিকুল ইসলাম গাজী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্ভোধন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিআইভিআইসি গ্রæফ অফ কোম্পানিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন সাগর।
বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির, ইউনিয়ন বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, শেখ মিরাজুল ইসলাম, আব্দুল বারিক মোড়ল, সমাজসেবক মোঃ নুরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা মোজাহিদুর রহমান সুমন, বন্ধন যুব সংঘের সভাপতি মোঃ জামাল হাওলাদার, সাধারন সম্পাদক মোস্তাইদ বিল্লা বিটুল ও শেখ রকিব উদ্দীন প্রমুখ।
প্রথম পর্বের খেলায় টাউন নওয়াপাড়া ইয়াং বয়েজ সংঘ ও পিলজংগ ষ্টার সংঘের মধ্যকার খেলা শুরু হয়। খেলা পরিচালনা করেন, তমল কুমার ধর, তাকে সহযোগী কারেন বাদল কুমার মুখ্যাজী ও উজ্জল কুমার দে। এর আগের দিন রবিবার সন্ধ্যায় টাউন নওয়াপাড়া ইয়াং বয়েজ সংঘের খেলোয়াড়দের মাঝে র্জাসি বিতরণ করেন, বিএনপি নেতা মোঃ খায়রুজ্জামান হাওলাদার ও ফিরোজ শেখ।
