Logo
table-post
ফকিরহাটের আট্টাকী শীতলা মন্দিরে বাৎসরিক পূজা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহী আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দিরে বাৎসরিক শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মন্দির কমিটি মন্দির চত্ত¡রে গ্রামীণ মেলার আয়োজন করেন। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই পূজা অনুষ্ঠান। পূজা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এসে বিভিন্ন পসরা সাজিয়ে বসেন দোকানিরা। চুড়ি, ফিতা, থালা, বাসন, খেলার সামগ্রী সহ সব রয়েছে এই মেলায়। নিজেদের পছন্দের জিনিসটি কিনতে এখানে ছুটে আসেন বিভিন্ন জায়গার মানুষ। অন্যান্য বছরের ন্যায় এ বছর দিনটি অনাড়ম্বরে উৎযাপিত হয়েছে। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও ভক্তকুলের উপস্থিতিতে শীতলাতলা মন্দিরে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এসময় মন্দির কমিটির প্রধান উপদেষ্টা ডা. অরবিন্দু পাল মনি, বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার, অধ্যাপক মুরারী মোহন পাল, মন্দির কমিটির সভাপতি অধ্যাপক প্রনব কুমার ঘোষ সুনা, সাধারন সম্পাদক রনি ঘোষ, কোষাধ্যক্ষ অপুর্ব ঘোষসহ কমিটির রতন কৃষ্ণ রায়, দেবপ্রসাদ চক্রবর্তী, কমল ঘোষ, সত্যনারায়ন চক্রবর্তী, অমিত ঘোষ, কার্ত্তিক দত্ত, মুক্তিপদ দে, পরিতোষ কর্মকার, শুভ রায়সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com