Logo
table-post
লখপুরে ফকরুল আলমের গণসংযোগ জোরদার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশে বইছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। ফেসবুক আর পাড়ায় পাড়ায় এমনকি প্রতিটি মহল্লার চায়ের দোকান গুলোতেও চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নানান আলোচনা সমালোচনা।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে উপজেলা বিএনপি নেতা ও খাজুরা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফকরুল আলম। 

তিনি ইতি মধ্যে আগে ভাগেই মাঠে নেমে পড়েছেন। এজন্য তিনি তৃনমূলের নেতাকর্মি সমর্থক ও সর্ব জনসাধারনের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। জানা গেছে, খাজুরা গ্রামের বাসিন্দা মোঃ ফকরুল আলম ১৯৯৩সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর হতে ছাত্রদলের রাজনীতিতে অন্তভ’ক্ত হন। সেই সময়ে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বও পাওয়ার পাশাপশি ইউনিয়ন যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র ৩নং যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলেও তিনি জানান। 

বিএনপি নেতা মোঃ ফকরুল আলম বলেন, বিএনপি’র র্দুদিনে তিনি রাজপথে সামনের কাতারে থেকে বহু আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় তার বিরুদ্ধে বিগত ফ্যাসিষ্ট সরকার একাধিক নাশকতার মামলা দিয়ে জেলে পাঠিয়েছিল। জেল থেকে বাহির হয়ে পুনঃরায় আবারও তিনি রাজপথে চলে যান আন্দোলন সংগ্রামে। তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক নানা ধরনের কার্যক্রমে নিজেকে অন্তভুক্ত করে সমাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এজন্য তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন, এবং তৃনমূলের নেতাকর্মি সমর্থক ও সর্ব জনসাধারনের সাথে প্রতিদিন বিভিন্ন স্থানে কুশল বিনিময়ও অব্যাহত রেখেছেন। 


 

@bagerhat24.com