রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত সরকারী এ স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন।
হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা সুকান্ত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন বাগেরহাট জেলা সিভিল সার্জন এ, এস, এম মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা প্রমুখ। প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে হাসপাতালের সেবার মান বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহনের কথা জানান।
