Logo
table-post
মোরেলগঞ্জ ছাত্রদল নেতার পক্ষে জমির মালিকদের মানববন্ধন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিমের বিরুদ্ধে ঘের দখলের কাল্পনিক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে  বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন বিবাদমান ঘেরের জমির মালিকেরা। 

মানববন্ধনে ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ঘের মালিক মো. আলি আজিম, ঘেরের মধ্যে থাকা জমির মালিক জেসমিন আক্তার, বাদশা শেখ, মো. রাকিব হোসেন জোমাদ্দার, হারেজ হাওলাদারসহ অনেকে বক্তৃতা করেন।

তারা বলেন, বহরবুনিয়া গ্রামের ২নং ওয়ার্ডের ৮০ বিঘা জমির একটি মৎস্য ঘের ছাত্রদল নেতা আলি আজিম গত ২ বছর ধরে হাড়ির টাকা পরিশোধ করে যৌথভাবে পরিচালনা করে আসছে। গত ৫ই আগষ্টের পর আলম খানসহ বহিরাগত লোকজন এ ঘেরটির মাছ ধরে নিয়ে যায়। বর্তমানে আবারও এ  ঘেরটি দখলে নেওয়ার চেষ্টা করছে। 

সম্প্রতি ছাত্রদল নেতা আলি আজিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ঘের দখলের অভিযোগ এনে বহিরাগত লোকজন দিয়ে একটি মানববন্ধনও করিয়েছে আলম খান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলি আজিম বলেন, আওয়ামী লীগ সরকারের  আমলে আলম খান তাতীদল থেকে পদত্যাগ করে আওয়ামী দোষরদের সাথে সখ্যতা সৃষ্টি করে জমির মালিকদের নানাভাবে হয়রানি করেছে।  শান্তিপ্রিয় এলাকাবাসি নিজেদের জমিতে নিজেরাই চিংড়ি ঘের করার পরিবেশ সৃষ্টি করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।  

আলম খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে হয়রানি করছেন না। স্থানীয় জমির মালিকদের নিকট থেকে হাড়ির টাকা পরিশোধ করে ঘেরটি তিনি পরিচালনা করছেন।

@bagerhat24.com