Logo
table-post
মোল্লাহাটে নবাগত ইউএনও সুমনা আইরিনের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সঙ্গে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে ইউএনও সুমনা আইরিন মোল্লাহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আমাদের কাজকে আরও সহজ করবে।” তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, মোল্লাহাটের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ইতিবাচক উদ্যোগগুলো তুলে ধরতে সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তারা আশ্বাস দেন, উপজেলার কল্যাণে গৃহীত যেকোনো কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ এবং সাংবাদিক আশিকুল ইসলাম মিয়া, আল হাফিজ শেখ ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।

@bagerhat24.com