ফকিরহাটের নওয়াপাড়া রাধা-গোবিন্দ মন্দির অঙ্গনে মহানামযজ্ঞানুষ্টান ১৫এপ্রিল বুধবার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী টাউন নওয়াপাড়া পান বাজারাস্থ শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির অঙ্গনে পিলজংগ ইউনিয়ন সার্বজনীন ৪৭তম ৮ম প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রম্ম মহানামযজ্ঞানুষ্টান আগামী ৩০শে চৈত্র ১৪৩২ বাংলা অথাৎ ১৪এপ্রিল ২০২৬ইং তারিখ মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠ অন্তে শুভ গন্ধাদী অধিবাস কীর্ত্তন।
১লা বৈশাখ ১৪৩৩ বাংলা ১৫এপ্রিল-২০২৬ইং তারিখ বুধবার ৮ম প্রহর ব্যাপী অহোরাত্র অখন্ড শ্রীশ্রী তারকব্রম্ম নাম সংকীর্ত্তন। ২রা বৈশাখ ১৬এপ্রিল ২০২৬ইং তারিখ বৃহস্পতিবার নাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরন।
নাম রসামূত পরিবেশন করবেন, গোপালগঞ্জের অষ্টসখী সম্প্রদায়, রামপালের জয় মা তারা সম্প্রদায়, বাগেরহাটের শ্রী হরিগুরু মাতৃছায়া সম্প্রদায় ও সাতক্ষীরা’র সচীমাতা সম্প্রদায়। উক্ত মহানামযজ্ঞানুষ্টানে সকল ভক্তবৃন্দদের যথা সময়ে উপস্থিত থেকে মহানামযজ্ঞনুষ্ঠান শ্রবন করার জন্য নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার দাস, সহ-সভাপতি সুনীল দত্ত, কালি প্রসাদ দত্ত, কৃষ্ণপদ দাস, সাধারন সম্পাদক সুশীল দাস, সহ-সম্পাদক সুকুমার বাগচী ও কোষাধ্যক্ষ মিহির সরকার বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
