Logo
table-post
রামপালের বাইনতলায় বিএনপির মতবিনিময় সভা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালের বাইনতলা  ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাইনতলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাক্তার মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, এ্যাডভোকেট মাঞ্জুর হোসেন, বিএনপি নেতা শেখ আব্বাস আলী, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্স, রাজনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ইকবাল, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, মৎসজীবি দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আগামীতে তারুণ্যের অহংকার প্রধান মন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধারাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা কাজ করছি। আগামীতে সকল স্থানীয় সরকার নির্বাচনে রামপাল-মোংলার সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আস্থাভাজন বার বার কারবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ায় প্রত্যয় ব্যাক্ত করেন। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।

@bagerhat24.com