চিতলমারীতে আনন্দ-উল্লাসে শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে আনন্দ-উল্লাসের মধ্যে দিয়ে বর্ষবরণের ‘বৈশাখী শোভাযাত্রা’ শেষ হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় বকুলতলা হতে শরু হওয়া শোভাযাত্রাটি শহীদ মিনার ও সরকারি মহিলা কলেজ রোড হয়ে বকুলতলায় এসে শেষ হয়।
র্যালী শেষে অফিসার্স ক্লাবের সামনে দেশীয় ঐতিহ্য ও লোকজ মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় বকুলতলায় শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ, চিকিৎসক এম আর ফরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল অদুদ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল ইসলাম প্রমূখ।
এ ছাড়া বর্ষবরণ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
