Logo
table-post
ফকিরহাট পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ গণগ্রন্থগার ও বন্ধন যুব সংঘের যৌথ উদ্যোগে ৭ম তম পিলজংগ ইউনিয়ন ৮দলীয় ক্রীকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় পিলজংগ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

গ্লোবাল  এডুকেশন ইনস্টিটিউট এর প্রতিষ্টাতা পরিচালনা মাওলানা মোঃ মানফুজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রাকিব উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরাহাট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল ও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। 

ক্রীড়াবিদ শেখ মোতালেব হোসেন ও মোঃ জামাল হাওলাদার এর যৌথ সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, মিরাজুল ইসলাম, আব্দুল বারিক মোড়ল, আবু সুফিয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, বিশিষ্ট সার ব্যাবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ, যুবদল নেতা তুহিন মল্লিক ও ইমদাদ মল্লিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। খেলায় পিলজংগ স্টার ৭ ওভারে ৬৮রান করে আবিদ-জিহান কেএনআর-কে পারাজিত করে বিজয়ী হয়। 

@bagerhat24.com