ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডাকাবাংলো মোড় থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এসে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে উপজেলা প্রশাসন বনাম সূধিজনদের মধ্যে দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ উৎসব ঘিরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে বিভিন্ন স্টলে পিঠাসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানীরা। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দোকান ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জাানের উপস্থপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, হিসাব রক্ষক কর্মকর্তা খান আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
