Logo
table-post
মোরেলগঞ্জে জাগপা নেতা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার  জাগপা নেতা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।


  রাত সাড়ে ৮ টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে ৯০ জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম মোরেলগঞ্জ পৌরশাখার উদ্যোগে এ কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,  সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মিলন, ৯০ জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম মোরেলগঞ্জ পৌরশাখার সভাপতি নাহিদ আব্দুল হাদী,সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

@bagerhat24.com