Logo
table-post
ফকিরহাটে হামের টিকা ক্যাম্পেইন বিষয়ক উপজেলা পর্যায়ে সমন্বয় সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হামের টিকা ক্যাম্পেইন বিষয়ক উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এর সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

 উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাও: এবিএম তৈয়বুর রহমান, অধ্যাপক মোফাজ্জল হায়দার ও এমটিইপিএ মো: কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com