ফকিরহাটের কাটাখালীতে ১৩কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহিম হাওলাদার (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
মঙ্গলবার (২০ এপ্রিল) ভোরে ফকিরহাট থানার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বলে খুলনার র্যাব-৬ এর মিডিয়া সেল এর তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ইব্রাাহিম খুলনা সদর থানার গগণবাবু রোড এলাকার আবু জাফর হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র্যাব।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তাকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
