ফকিরহাটের পিলজংগে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, দুইলক্ষ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ গ্রামের মৎস্য চাষি সুকুমার বাগচি’র দুইবিঘার মৎস্য ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ চুরি ও ক্ষতি সাধন করেছে। এতে অসহায় ঐ চাষির প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি সাধিত হওয়ায় তিনি এখন পথে বসার উপক্রম হয়েছেন।
বুধবার (২২) গভীর রাতের কোন এক সময় এঘটনা ঘটেছে। জানা গেছে, পিলজংগ ৪নং ওয়ার্ডের বাসিন্দা সুকুমার বাগচি দীর্ঘদিন যাবৎ পাশ^বর্তী বাড়ির জনৈক শ্যামল দে ও সুকুমার দে’র নিকট হতে একটি দুই বিঘার পুকুর লীজ নিয়ে সেখানে মৎস্য চাষ করে আসছিলেন। ঘটনার দিন গভীর রাতে ঐ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ চুরি করে পালিয়ে যায়। এবং এক বস্তা বিভিন্ন প্রকার মাছ নিয়ে যেতে না পেরে পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায়। বিষ প্রয়োগ করার ফলে অন্যান্য মাছ মোরে ফেসে উঠেছে। এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মৎস্য চাষি শুকুমার বাগচি বলেন, ধার দেনা করে পুকুরটি লীজ নিয়ে সেখানে মাছের চাষ করেছিলাম। কিন্তু সেখানে বিষ প্রয়োগ করে মাছ চুরি ও ক্ষতি সাধন করায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
