ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এ্যাডঃ মাসুম মোল্লা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন বেতাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা এ্যাডভোকেট মোঃ মোস্তফা কামাল মাসুম (বিএঅর্নাস, এমএসএস, এলএলবি)। মিষ্টভাষি সদালাপি তৃনমূলের রাজনীতি থেকে শুরু করে সকল নেতাকর্মির মন জয় করে আজ তিনি সকলের পছন্দের বিএনপি’র ত্যাগী নেতা ও সমাজসেবক হিসাবে পরিচিতি অর্জন করেছেন।
তার পিতা আলহাজ¦ মোঃ এবারাত আলী মোল্লা ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনিও জন্মলগ্ন থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তাঁকেও এঅঞ্চলের সকল জাতী ধর্মর্বণের মানুষ পছন্দ করেন। তারই জেষ্ঠ পুত্র এ্যাডভোকেট মোঃ মোস্তফা কামাল মাসুম। তিনি বলেন, সমাজের সকল অবক্ষয় রোধ করতে অথাৎ সন্ত্রাস চাদাবাজি দুর্নীতি ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষে তিনি অগ্রনী ভুমিকা পালন করবেন। শুধু তাই নয়, অসহায় দরিদ্র ও মেহনতী সাধারণ মানুষের কল্যানে কাজ করা সহ বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার জন্য তিনি চেয়ারম্যান পদে লড়বেন।
তিনি বলেন, ফ্যাসিষ্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে দলকে আরো এগিয়ে নিয়েছেন। এজন্য তার উপর অনেক অত্যাচার ও নির্যাতনও হয়েছে। তাই তিনি দলের কাছে দলীয় সমর্থন চাইবেন। আর দল না চাইলে তিনি প্রার্থী নাও হতে পারেন। এক্ষেত্রে তিনি তার দলের নির্দেশনা মেনেই নির্বাচন করবেন।
একান্ত সাক্ষ্যাৎকারে তিনি আরো বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে সভা সমাবেশ সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অর্থ ও জনবল দিয়ে নিজেকে যুক্ত করেছেন। তাছাড়া হামলা-মামলায় জর্জরিত বিপুল সংখ্যাক নেতাকর্মিকে বিনাপারিশ্রমিককে আইনগত সহযোগীতাও প্রদান করেছেন। এলাকার নির্যাতিত নেতাকর্মি ও সাধারন মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে কাজ করেছেন। লোভে নয়, বরং সাধারণ মানুষের কল্যানে সেবা করার লক্ষ্য নিয়েই তিনি এবারের আসন্ন বেতাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান।
