Logo
table-post
পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খায়রুজ্জামান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপি’র দু’বারের সাবেক সাধারন সম্পাদক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক, সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদলের দু’বারের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি মোঃ খায়রুজ্জামান হাওলাদার। কঠোর পরিশ্রমি মিষ্টভাষি তুখোড় এই ছাত্রনেতা তৃনমূলের সকল নেতাকর্মির মন জয় করে আজ তিনি সকলের পছন্দের ত্যাগী নেতা হিসাবে পরিচিতি অর্জন করেছে।

তিনি স্কুল জীবন থেকে বিএনপি’র রাজনীতি সাথে জড়িত। তাই জাতী ধর্মর্বণের সকলেই তাঁকে অনেক বেশি পছন্দ করেন। এক্ষেত্রে তিনি তার দলের নির্দেশনা মেনেই নির্বাচন করবেন। আর দল না চাইলে তিনি প্রার্থী নাও হতে পারেন। তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিষ্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন। এজন্য তিনি হামলা-মামলায় ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার পরেও তিনি হামলা-মামলায় আক্রান্ত ও নির্যাতিত বহু নেতাকর্মিকে অর্থ দিয়ে সহযোগীতার পাশা-পাশি তৃনমূলের ঝিমিয়ে পড়া নেতাকর্মিকে আরো চাঙ্গা রাখতে তার রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং অবদান। যা একাধিক নেতাকর্মিও স্বীকার করেছেন। 

একান্ত সাক্ষ্যাৎকারে তিনি বলেন, দলের নিয়ম-কানুন কে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে তিনি প্রার্থী হবেন, তবে দলের সিধান্তে যদি তারা না মনোনীত করেন তাহলে তিনি প্রার্থী নাও হতে পারেন। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে সভা সমাবেশ সহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অর্থ ও জনবল দিয়ে নিজেকে যুক্ত করেছেন। এলাকার নির্যাতিত নেতাকর্মি ও সাধারন মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে কাজ করেছেন। যে কারনে দল তাকে সমর্থন বা মনোনীত করবেন বলেও তিনি আশাবাদী। 

@bagerhat24.com