Logo
table-post
ফকিরহাটের ১১৬ শিক্ষার্থীর জেলা নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাগেরহাট জেলায় আগামী ২রা মে বিকেল ৩টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন। এই স্পোর্টস-এ ৭টি ইভেন্টে ফকিরহাট উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে উপজেলা শিক্ষা অফিস জানান। 

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান জানান, ফকিরহাট উপজেলা থেকে ফুটবল খেলার জন্য থাকবে ১২ থেকে ১৪ অনুর্ধ্ব ছাত্র ১৮জন এবং ছাত্রী-১৮জন, ক্রিকেট টুর্নামেন্টে ছাত্র-১৪ জন এবং ছাত্রী-১৪জন, ব্যাডমিন্টন খেলায় ছাত্র-৪ এবং ছাত্রী-৪জন, এ্যাথলেটিক্স-এ ছাত্র-৬জন এবং ছাত্রী-৮জন, কাবাডি খেলায় ১২জন ছাত্র অংশগ্রহন করবে। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় ছাত্র-৮জন এবং ছাত্রী-৮জন, দাবা খেলায়-ছাত্র-২জন এবং ছাত্রী-২জন অংশগ্রহন করবে।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এর ফকিরহাট কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। 

বিশ্স্ত্রা সুত্রে জানা গেছে, এই শিক্ষার্থীদের দেখভাল ও মনিটরিং করার জন্য থাকবেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ মন্ডল, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল ও মো: সুমন শেখসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। 
 

@bagerhat24.com