রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে খালের বাঁধ অপসারণ
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে প্রবহমান খালের আরও একটি বাঁধ অপসারণ করা হয়েছে। শনিবার (০২ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চন্ডিতলা এলাকায় খালের এ বাঁধ অপসারণ করা হয়।
বাঁধ অপসারণে নেতৃত্ব দেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। তিনি সাংবাদিকদের জানান, রামপালে প্রবহমান খাল ও নদীর সকল প্রকার বাঁধ অপসারণ করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।
