ইয়াবা সেবন করায় যুবককে কারাদন্ড ও অর্থদন্ড
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত মোঃ জুয়েল শিকদার (৪১) নামে এক যুবককে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন। বুধবার ( ৬ মে) বেলা ১১ টায় উপজেলার হিজলা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র এ দন্ডাদেশ দেন। কারাদন্ড ও অর্থদন্ড প্রাপ্ত মোঃ জুয়েল শিকদার হিজলা গ্রামের মৃত এমদাদ শিকদারের ছেলে।
চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র জানান, ‘ বুধবার সকালে উপজেলার হিজলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মোঃ জুয়েল শিকদারের দেহ তল্লাশী করে ৩ পিচ ইয়াবা পাওয়া যায়। সে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪১ (১) ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
