Logo
table-post
বাগেরহাট-১ এমপিকে ফকিরহাটের শুভেচ্ছা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) এর সংসদ সদস্য অধ্যক্ষ মো: মশিউর রহমান খান-কে ফুলেল শুভেচ্ছা জানান ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। বুধবার (৬ মে) সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান ও সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম প্রমূখ।

এসময় এমপি’র সাথে মতবিনিময় ও উপজেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

@bagerhat24.com