Logo
table-post
ফকিরহাটে ধান চাষের আধুনিক কৌশল বিষয়ক কর্মশালা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
আধুনিক উৎপাদন কলাকৌশল ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বাড়াতে ফকিরহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আট্টাকী ইনডোরে স্থানীয় পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়।

কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজের ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগবালাই দমন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের (আরএসএম) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এবং টিএসও সুজিত মন্ডল। 

@bagerhat24.com