মোংলায় ১০ম শ্রেণির ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
বাগেরহাটের মোংলায় এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম নাজিব (১৬)। তিনি মোংলা দিগরাজ বি এন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল প্রায় ৫টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় নাজিব। এরপর রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নাজিবের বাবা ফজলু ছেলের সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি নাজিবের অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৭৬৯-৭৬৫২৩৫
