Logo
table-post
বাগেরহাটে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে যুবদল নেতার উদ্যোগ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এস কে বদরুল আলম। বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।

এই সচেতনতামূলক কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে এস কে বদরুল আলম বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক নেতারা যদি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে এভাবে এগিয়ে আসেন, তাহলে সামাজিক অসঙ্গতি দূর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহেদ সোমি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, ইউনিয়ন বিএনপি নেতা বাশারাত হাওলাদার, আলম শেখ, যুবদল নেতা শেখ শামীম হাসান, মশিউর রহমান হুশি, হাফিজুর রহমান, শেখ ফরহাদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান, ছাত্রদল নেতা ইজাজ শেখ, শফিক মোল্লা, তাঁতীদল নেতা তরিকুল ইসলাম, একরাম হাওলাদার, মৎস্যজীবী দল নেতা মশিয়ার রহমান ও মো. হুসাইনসহ আরও অনেকে।

@bagerhat24.com