Logo
table-post
রামপালে বাল্যবিবাহের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব বিষয়ক সচেতনতা সভা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

'১৮'র আগে বিয়ে নয়, ২০'র আগে সন্তান নয়' এই প্রতিপাদ্যে বাল্যবিয়ের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভালপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রশিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সদস্য এম, এ সবুর রানা, কোডেক কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ। সভায় অগ্রযাত্রা প্রকল্পের আওতায় কিশোর কিশোরীরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে ছড়াগান, কবিতা আবৃতি ও তাদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেয় এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করে।

এছাড়াও নিজেদের বাল্য বিয়ে নিজেরা প্রতিরোধ করেছে এমন ২ জন কিশোরীকে কোডেকের পক্ষ থেকে এইচএসসি পাশ করা পর্যন্ত তাদের লেখাপড়ার যাবতীয় খরচের অনুদান হিসাবে নগদ টাকা তাদের অভিভাবকদের কাছে প্রদান করা হয়।

 

@bagerhat24.com