Logo
table-post
রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে শ্রীফলতলায় রাতের আধারে হতদরিদ্র বাবুল হাওলাদারের ক্ষেতের গাছপালা কেটে দিয়েছে দুর্বৃতরা। বুধবার (১৩ মে) শ্রিফলতলা ব্রীজের কাছে দাউদখালী নদীর চরের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির শবজির ক্ষেতের ফলন্ত গাছ কেটে দেয় কে বা কাহারা। বৃদ্ধ বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন গতবছর থেকে সরকারী পরিত্যাক্ত একখন্ড জমিতে তিনি কৃষি ফসল রোপন করেছেন। জমিতে তিনি পেঁপে, বেগুন ও অন্যান্য শবজির চাষ করেছিলেন।

বুধবার রাতে কে বা কাহারা জমির সব গাছ কেটে দেয়। এতে ওই বৃদ্ধের বেশ ক্ষতি হয়েছে। তিনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

@bagerhat24.com