Logo
table-post
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা, সাংবাদিকদের মানোন্নয়নে গুরুত্বারোপ
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সভা পরিচালনা করেন।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, নির্বাহী সদস্য মোঃ মাকসুদ আলম, সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, আশিকুল ইসলাম মিয়া, এস এম আরাফাত রহমান ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

@bagerhat24.com