Logo
table-post
জনসেবায় কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরাজ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল ও ছাত্রদল নেতা শেখ মিরাজুল ইসলাম মিরাজ। পরিশ্রমি মিষ্টভাষি তৃনমূলের সকলের হৃদয় ও মন জয় করা ত্যাগী এই নেতা এবার জনগনের সেবক হিসাবে কাজ করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বলে ঘোষনা দিয়েছেন। এজন্য তিনি জনগনের দ্বারে-দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে পোষ্টার ফেষ্টুনী দিয়ে প্রচার-প্রচারনাও অব্যাহত রেখেছেন।  

তিনি জনপ্রিয় বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সাথে একান্ত সাক্ষ্যাৎকারে বলেন, স্কুল জীবন থেকে তিনি বিএনপি’র রাজনীতি সাথে জড়িত। তাই জাতী ধর্মবর্ণ সকল জনগনই তাঁকে পছন্দ করেন এবং ভাল বাসেন। আর এই ভালবাসা থেকেই তিনি জনগনের সেবক হয়ে কাজ করতে চাঁন। এজন্য তিনি গত দুইবছর ধরেই মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করে চলাই সকলের প্রিয় নেতা হিসাবে পরিচিতি অর্জন করেছেন। 

তিনি বলেন, বিগত ১৭বছর দলীয় এমন কোন প্রগ্রাম নাই যেখানে তিনি সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন নী। সব খানেই সব প্রগ্রামে তিনি সামনের কাতারে থেকে সরাসরি অংশ গ্রহন করেছেন। এজন্য তার নামে একাধিক নাশকতার মিথ্যা মামলার আসামী হয়ে জেল হাজাতে কারাবাস এমনকি রিমান্ডও খাটতে হয়েছে। শুধু তাই নয়,তৃনমূলের ঝিমিয়ে পড়া অধিকাংশ নেতাকর্মিকে আরো গতিশীল ও চাঙ্গা রাখতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। যা তৃনমূলের অধিকাংশ নেতাকর্মি ও সাধারন জনগন অবগত রয়েছে। 

একান্ত সাক্ষ্যাৎকারে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম-কে আরো বলেন, তিনি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পাশাপাশি জনগনের কল্যানে এবং তাদের সেবা দোরগোড়াই পৌছে দেওয়ার জন্য যা যা করার তাই করবেন। এজন্য তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনাও করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সকল নিয়ম-কানুন-কে সর্বোচ্চ অগ্রধিকার দিয়েই তিনি প্রার্থী হবেন, আর দল যদি তাকে মনোনীত না করে তাহলে তিনি প্রার্থী হবেন না। এক্ষত্রে তিনি বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। 
 

@bagerhat24.com