ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের সনদ ও ভাতা প্রদান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সনদ ও ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম ও আয়োজক কমিটির আহবায়ক স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল অলিউজ্জামান মিনা। এতে সভাপতিত্ব করেন স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিপ্রিয়া। এ সময় আয়োজক উপ-কমিটির মো: মাফুজুর রহমানসহ স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের বিভিন্ন ট্রেডের ট্রেইনার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করতে প্রশংসনীয় ভূমিকা রাখছে। স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা জানান, এদিন বিভিন্ন ট্রেডের ৯জনকে সনদ ও প্রায় ১লাখ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। মোট ২২০জন বিভিন্ন ট্রেডের ট্রেইনার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন সদন এবং সম্মানী ভাতা।
