মোংলায় গাঁজা ও ডিজিটাল যন্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাতক ১
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক মাপার ডিজিটাল (পরিমাপক) যন্ত্রসহ লাভলু মোল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার গভীর রাতে মোংলা থানার মিঠাখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাভলু মোল্লা সাতঘরিয়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই দেবাশীষ মন্ডল এর নেতৃত্বে পুলিশের একটি টিম মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে লাভলু মোল্লার নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও লাভলু মোল্লাকে আটকে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে তল্লাশি করে গ্রেফতারকৃত আসামী লাভলু মোল্লা নিজ হাতে তার বসতঘরের টিনের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা, গাঁজা বিক্রয়ের ১২০০/- (বারশত) টাকা এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র বের করে দেয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন , গ্রেফতারকৃত লাভলু মোল্লা এবং পলাতক অপর আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
