Logo
table-post
বাগেরহাট ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রামপালে আনন্দ মিছিল
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রামপাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকাল ৪টায় উপজেলার ফয়লা চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

মিছিলে রামপাল উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত কমিটিতে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আতিকুর রহমান রাসেল এবং শেখ নিয়ামুল ইসলাম রাহুলে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি দেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মেহেদী, ইব্রাহিম শেখ মিলন লস্কর, সাবেক সদস্য আশিকুজ্জামান সুমন, জুবায়ের পরশ শেখসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রনেতৃবৃন্দ। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

@bagerhat24.com