Logo
table-post
চিতলমারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন।” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় নানা কর্মসূচি পালন করা হয়। 

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা এস এম আব্দুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, স্টেশন লিডার মোঃ আব্দুর রহিম, ফায়ার ফাইটার মোঃ মাহাবুব আলম, আজিজুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ তৌফিকুর রহমান ও মেহেদেী হাসান প্রমূখ। 

@bagerhat24.com