Logo
table-post
ফকিরহাটের পিলজংগে ধানের শীষের প্রার্থী রাজ, আবারও চেয়ারম্যান পদে
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
সারাদেশে আগামী ঈদুল আজহার পর হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, অথাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রতিটি চায়ের দোকান, পাড়া মহল্লা আর গুরুত্বপূর্ণ হাট-বাজারের সবখানেই চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এরই ধারাবাহিকতায় ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়নেও চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। আসন্ন এই নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিএনপির নেতা শেখ মিরাজুল ইসলাম রাজ (বি,কম)। এর নাম। যিনি ২০১৬সালে এই ইউনিয়নে ২০দলীয় জোটের একমাত্র বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করে সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হন। তিনি এবারের এই নির্বাচনে আবারও অংশ গ্রহন করবেন, এবং দলীয় নমীনেশন প্রত্যাশা করেন। 

বাগেরহাট টুয়েন্টি ফোর ডটকম এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৮৭সাল থেকে তিনি লেখাপড়া করা কালীন সময় থেকে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই সময়ে তিনি খুলনা’র সরকারী আযমখান কর্মাস কলেজে লেখাপড়া করার সময় শ্রেণী প্রতিনিধি এবং তার পাশাপাশি ছাত্রদলের রাজনীতি করতেন। ১৯৯৭ সালে তিনি পিলজংগ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক এবং ২০০২সালে ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারন সম্পাদক এবং পরবর্তিতে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সর্বশেষ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেছেন। 

তিনি বলেন, প্রায় ১৭ বছর ধরে তিনি দলের কঠিন সময়গুলোতে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি শুধু আন্দোলনে নেতৃত্বই দেননি, বরং অনেকেই আইনি সহায়তা এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এমনকি মিথ্যা মামলায় জেলে থাকা কর্মীদের মুক্তিতেও ভূমিকা রেখেছেন। তার এই কর্মকান্ডের কারণে অতীত সরকারের আমলে একাধিক মামলা ও নির্যাতনের শিকার হন তিনি। দীর্ঘ সময় কারাভোগের পরও তিনি আন্দোলন-সংগ্রাম থেকে দুরে সরে দাঁড়াননি, বরং আরও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।

তিনি বাগেরহাট টুয়েন্টি ফোর ডটকম-কে আরো বলেন, তাকে দলীয় নমিনেশন প্রদান করলে তিনি শতভাগ চেয়ারম্যান নির্বাচিত হবেন, এবং চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের কল্যানে কাজ করবেন। এর মধ্যে তার প্রথম কাজ হবে, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাদাবাজী ও দখলবাজী প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মাদকমুক্ত যুবসমাজ গঠন করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করা। শুধু তাই নয়, ইউনিয়নব্যাপী প্রতিটি শিক্ষাপ্রতিষ্টানে মাননম্মাত শিক্ষারমান উন্নয়নে কাজ করা সহ জলাবদ্ধতা দুরীকরণের পরিকল্পনার কথাও বলেন তিনি। তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কারনে দলের কাছে তিনি দলীয় নমিনেশন (সমর্থন) প্রত্যাশা করেন। 

@bagerhat24.com