Logo
table-post
মাদকের বিরুদ্ধে, চল যাই যুদ্ধে”  শোভাযাত্রা ও মানববন্ধন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
'মাদকের বিরুদ্ধে’ চল যাই যুদ্ধে” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন 'বাতিঘর' এর উদ্যোগে এ ব্যতিক্রমী শোভাযাত্রা তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে তেতুলবাড়িয়া বাজার প্রদক্ষিণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্ততা  করেন বাতিঘর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াদুদ হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল,    তেতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জামায়াত নেতা সহকারি অধ্যাপক মাওলানা সরোয়ার হোসেন, সহযাত্রী সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, ইমাম মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ। 

মানববন্ধনে এ সময় পরিবার সমাজ, মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে সচেতনতায় একটি চিঠি" পিতার উদ্যেশ্যে সন্তান " পাঠ করেন  শিক্ষার্থী জান্নাতুল আরেফিন জিনিয়া। 

 

@bagerhat24.com