চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল দোয়া এবং আলোচনা সভা করেছে। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনাতয়নে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলেরে যুগ্ম-আহবায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।
চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়াক আজমল হোসেন আজিম, কলাতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাহিদ শেখ, শিবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুষার, বড়বাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রনি শেখ ও চিতলমারী উপজেলা ওলামা দলের মাওলানা ইয়াসিন ফকির।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শহীদ শেখ, সাইবার দলের সভাপতি শহীদুল ইসলাম টিপু, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাজু খাঁন, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মোঃ সামিম শেখ ও চিতলমারী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ ফায়জুল শেখ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে যারা নির্যাতিত হয়েছে তাঁদেকে সঠিক মুল্যায়ন করতে হবে। আজ যারা দলের সুদিনে এসেছে তাঁরা দুর্দিনে থাকবে না। এই অঙ্গ সংগঠন গুলোর নেতাকর্মিরাই বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়াবে।’
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলেরে যুগ্ম-আহবায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার ৭ টি ইউনিয়ন সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
