Logo
table-post
মোরেলগঞ্জে জমির বিরোধে হামলায় নারীসহ আহত ৪, বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূসহ  ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার(৩ জুন) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

এ ঘটনায় ৬ জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ জুন) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তৎক্ষনাত মামলা রেকর্ড করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একইদিন মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু মুসা হাওলাদার, তার স্ত্রী সালমা বেগম, সালমার ভাই আলম খলিফা এবং তার ছেলে কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম খলিফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী আবু মুসা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ১০। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। 

 

@bagerhat24.com