Logo
table-post
বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)'র মামা, বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম (৮৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


শুক্রবার বেলা ১১টায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

@bagerhat24.com