মোরেলগঞ্জে জিয়া মঞ্চের দোয়া আলোচনা ও পরিচিতি সভা
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চে পরিচিত সভা ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় মডেল মসজিদের মিলনায়তনে উপজেলা ও পৌর জিয়া মঞ্চ আয়োজনে এ পরিচিতি সভায় উদ্ধোধক হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক এপিপি এ্যাড. শিকদার ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। জিয়া মঞ্চ কমিটির উপজেলা সভাপতি লিয়াকত তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
সভায় বিশেষ অতিথির আলোচনা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ কমিটির পৌর সভাপতি কাজী মঞ্জরুল আলম মঞ্জু।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
