Logo
table-post
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান, চলবে উপজেলা ব্যাপি
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
ডেঙ্গুর প্রকোপ রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আজ থেকে সপ্তাহ ব্যাপি এ পরিচ্ছন্ন অভিযান চলবে পুরো উপজেলা জুড়ে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির নেতৃত্বে মোংলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স, ও পরিচ্ছন্নতা কর্মীরা এই অভিযানে অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন,"শুধু হাসপাতাল নয়, ডেঙ্গু প্রতিরোধে মোংলার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।"


হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার এই অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মোংলা উপজেলা ব্যাপি এ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান সপ্তাহ ব্যাপি চলবে বলে জানায় নির্বাহী কর্মকর্তা। 

@bagerhat24.com