রামপালের কৃতি সন্তান রুহুল আমীন বিসিবি পরিচালক নির্বাচিত; বিভিন্ন সংগঠনের অভিনন্দন
01/01/1970 12:00:00রামপাল সংবাদদাতা
রামপালের কৃতি সন্তান তরুন সমাজসেবক ও দানবীর শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন। শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি বিসিবি'র পরিচালক নির্বাচিত হন।
পরিচালক রুহুল আমীন হজরত হাজী শাহ আরিফ এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ আলীর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি রামপালসহ বিভিন্ন এলাকার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা করে থাকেন।
এছাড়াও পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আপন চাচাত ভাই। ক্রীড়াঙ্গনে তার এই অসাধারণ সাফল্যে বিশেষ করে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার জন্য তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বিবৃতিদাতারা হলেন, রামপাল উপজেলা উন্নয়ন ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, সিনিয়র আহবায়ক সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক রামপাল সরকারী কলেজের অধ্যক্ষ আ. হান্নান, যুগ্ম আহবায়ক সাবেক প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, যুগ্ম আহবায়ক মেজর (অব) মল্লিক মনিরুজ্জামান, সদস্য সচিব এম,এ সবুর রানা প্রমুখ। প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদি হাসান, সদস্য মো. রিজাউল ইসলাম, এ,এইচ নান্টু, সুজন মজুমদার, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, মো. কবির আকবর পিন্টু, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন প্রমুখ।
