Logo
table-post
ফকিরহাটে সাধুর বটতলা কালী মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী ৪২৭ বছরের পুরাতন পিলজংগ সাধের সাধুর বটতলা কালী মন্দির অঙ্গনে শ্রীমদ্ভগবত পাঠ অনুষ্ঠান রবিবার (১৪ জুন) রাত ৮টায় মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রক্ষাত সনাতন ধর্মীয় আলোচক শ্রী বিল্লামঙ্গল দেবনাথ উক্ত শ্রীমদ্ভগবত পাঠের উপর ২ঘন্টাব্যাপী আলোচনা করেন। রাত ৮টা থেকে পাঠ শুরু হয়ে রাত ১০টায় তা শেষ হয়।

শ্রীমদ্ভগবত পাঠ আয়োজক কমিটির আহবায়ক শ্রী কালিপ্রসাদ দাস ও সদস্য সচিব প্রভাষক উৎপল কুমার দাশ, জানান, বাংলাদেশের প্রক্ষাত সনাতন ধর্মীয় আলোচক শ্রী বিল্লামঙ্গল দেবনাথের এই শ্রীমদ্ভগবত পাঠের উপর আলোচনা শ্রবণ করার জন্য জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে কয়েক হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হন। 

ভক্তবৃন্দদের উপস্থিতিতে মন্দির অঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে। পাঠ শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এসময় মন্দির কমিটির সভাপতি শ্রী তপন রায় চেীধুরী ও সাধারন সম্পাদক শ্রী বলাইকৃষ্ণ দাস সহ কমিটির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com