Logo
table-post
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন : প্রথম সভা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত অনুমোদিত কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

পূর্ণাঙ্গ কমিটিতে বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলমাকে সিনিয়র সহ-সভাপতি এবং শেখ নোয়াব আলী, সোহেল সুতান মানু, গৌর ঘোষ ও প্রবীর সাহাকে সহ-সভাপতি করা হয়েছে। 

এ ছাড়া কমিটিতে তিনজন সহ-সাধারন সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ জন ব্যবসায়ীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সোমবার (২৯ জুন) রাত ৮ টায় স্থানীয় কার্যলয়ে প্রথম সভা করেছেন। 

দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৮ নভেম্বর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ শোয়েব হোসেন গাজী সভাপতি, শেখ আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক, মোঃ রাসেল মাহবুব সাংগঠনিক সম্পাদক, সৈয়দ সিব্বির হাসান দপ্তর সম্পাদক ও মোঃ রাজু তালুকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। 

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এ নির্বাচন পরিচালনা করেন। ভোট গনণা শেষে সন্ধ্যা ৭ টায় বাজার ব্যবসায়ী ব্যবস্থপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সেই ঘোষণার সাত মাস পর এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। 
 

@bagerhat24.com