মোরেলগঞ্জে ৫০ হাজার মাছের পোনা বিতরণ
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে দেশীয় জাতের বিভিন্ন প্রজাতির ৫০ হাজার মাছের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষ প্রদর্শনীর পুকুরের জন্য ১৩ জন চাষীর মাঝে টেংরা, তেলাপিয়া, তারা বাইন, শীং ও মাগুর মাছের পোনা, ৪টি অক্সিজেন তৈরীর মেশিন বিতরণ করে। একই সাথে, ওই চাষীদেরকে নারকেল চারা, বেগুন গাছের চারা ও ৭ ধরণের সবজি বীজও দেওয়া হয়।
মাছের পোনা ও উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিত কুমার, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনূর আরেফিন এসময় উপস্থিত ছিলেন।
