ফকিরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
01/01/1970 12:00:00
ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো: মোতাহার হোসেন।
পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো: মোদাস্সেক হোসেন, ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট থানা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান ও সেক্রেটারী আবুল আলা মাসুম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
