Logo
table-post
মোরেলগঞ্জে তিন দিনব্যাপী নজরুল উৎসব শুরু
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নজরুল উৎসব। বৃহস্পতিবার(২ জুলাই) বেলা ১০টায়  ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করার পর মোরেলগঞ্জে টানা তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তাখন্দকার শেফাইনূর আরেফিন, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রণজিত কুমার, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. রফিকুল ইসলাম।  

সভায় বক্তারা জাতীয় কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

@bagerhat24.com