রামপালে কৃষকদের মাঝে বীজ সার ও বৃক্ষ বিতরণের উদ্বোধন
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি রাজিব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন প্রমুখ। সভায় সুফলভোগী কৃষাণ কৃষাণিসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে স্টল প্রদর্শন করা হয়। স্টলে আধুনিক কৃষি ও কৃষিপণ্য সংরক্ষণ এবং উৎপাদিত ফল ও শবজির প্রদর্শন করা হয়।
পরে উপজেলার মোট ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, নারকেল, শবজি, শুপারীসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
