Logo
table-post
মোরেলগঞ্জ- শরনখোলার  কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ সংবাদদাতা 
মোরেলগঞ্জে শনিবার  দি লাইসিয়াম একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা আঞ্চলিক শাখার আয়োজনে মোরেলগঞ্জ - শরণখোলার বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের  সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে  সংসদ সদস্যকে সংবর্ধনা জানান এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

এসোসিয়েশনের সভাপতি  জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ- সভাপতি, সুন্দরবন একাডেমির অধ্যক্ষ মোঃআব্দুল ওহাব,ভাসানী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন লিটন,সাধারন সম্পাদক,মিয়া ফুয়াদ এর অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন,জেকে একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন, মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইন্জিনিয়ার নাহিদ মাহমুদ, অভিভাবক অধ্যাপক শিমুল বিশ্বাস,আব্দুল মালেক সুমন,ছাত্রছাত্রীদের পক্ষে দি লাইসিয়াম একাডেমির মুমতাহা আরিশা ফারিন প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বাংলাদেশব্যাপী সম্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী লাইসিয়াম একাডেমির শুভাসীষ (কেজি-১ম), মুমতাহা(১ম-১ম)ভাসানী কিন্ডারগার্টেন(অহিদা-১ম-২য়),অর্ঘ্য-১ম-৩য়)-, পোলেরহাট আদর্শ একাডেমি( কুলসুম-২য়-২য়) ও মোরেলগঞ্জ মডেল একাডেমি( মুজাহিদ-১ম-২য়) ছাত্র ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং বৃত্তির টাকা তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের বিভিন্ন সমস্যা ও বৈষম্যের কথা প্রধান অতিথিকে তুলে ধরেন।প্রধান অতিথি বক্তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং পর্যাক্রমে বিভিন্ন সহযোগিতা ও সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

@bagerhat24.com