Logo
table-post
ফকিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
“উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফকিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ১০০জনকে ফলজ গাছের চারা বিতরণ এবং চেক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফকিরহাট উপজেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজজামান। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহাজামান চৌধুরী লরে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: অলিয়ার রহমান।  

এআরডিও একে মাহমুদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, বিশিষ্ট সমাজসেবী খান লিয়াকত আলী, সমবায় প্রতিনিধি আতিয়ার রহমান মোড়ল ও মো: মিজানুর রহমান প্রমূখ। শেষে ১০০ জন সমবায়ীকে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 
 

 

@bagerhat24.com