Logo
table-post
ফকিরহাটে ছাত্র হিযবুল্লাহর জেলা সম্মেলন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বৈলতলী দারুসসুন্নাত ছালেহীয়া কমপ্লেক্স মসজিদ অভ্যান্তরে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি আবু সালেহ মোহম্মদ হুসাইন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রিয় কমিটির মহাসচিব মুফতি মাওলানা মহিবুল্লাহ সালেহী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহম্মদ নাজমুস সাকিব। মাওলানা মোহম্মদ নাজমুস সাকিব এর সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈলতলী ছালেহীয়া কমপ্লেক্স এর সাধারন সম্পাদক আলহাজ¦ হযরত মাওলানা হেমায়েত বিন তৈয়েব সহ কেন্দ্রিয় ও জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনে সংগঠনের উন্নতি কল্পে বিস্তারিত আলোচনা করা হয়। 
 

@bagerhat24.com